পাউবোর ডিজিকে দুদকে তলব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা সনদের যথার্থতা ও ওই সনদ ব্যবহার করে চাকরির মেয়াদ বাড়ানোর অভিযোগ অনুসন্ধানে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. শহিদুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক সেলিনা আকতার মনি নোটিশ পাঠান।
শহিদুর রহমানকে ২০ নভেম্বর সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাঁর সম্পদেরও আলাদাভাবে অনুসন্ধান চলছে। এর অনুসন্ধান কর্মকর্তাও সেলিনা আকতার।
মুক্তিযোদ্ধা দাবিদার ১৬০ জন কর্মকর্তার তথ্য যাচাইয়ের জন্য পাউবো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। এর জবাবে মন্ত্রণালয় চিঠিতে জানায়, তাঁদের মধ্যে ১২৮ জনের মুক্তিযোদ্ধা হওয়ার সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। ওই তালিকায় শহিদুর রহমানের নাম ৮৯ নম্বরে ছিল।