পাউবোর ৬৫ কোটি টাকার দরপত্রের অনিয়ম তদন্তে কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) লালমনিরহাটের তিস্তা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের ৬৫ কোটি টাকা দরপত্রে অনিয়মের অভিযোগ তদন্ত করার জন্য দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাউবোর মহাপরিচালকের কার্যালয়ের কর্মকর্তারা ১১ জানুয়ারি এ কমিটি গঠন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির সদস্যরা হচ্ছেন—পাউবোর ঢাকা প্রধান কার্যালয়ের কন্ট্রাক্ট অ্যান্ড প্রকিউরমেন্ট সেলের পরিচালক প্রকৌশলী তোফাজ্জল আলী এবং ঢাকার ডিজাইন সার্কেল-১-এর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর তিস্তা নদীর বাম তীর রক্ষা প্রকল্পের আওতায় পাউবোর লালমনিরহাট কার্যালয় ২০টি গ্রুপে ৬৫ কোটি টাকার দরপত্র আহ্বান করে। এই কাজ দেওয়ার ক্ষেত্রে কয়েকজন ঠিকাদার পাউবোর লালমনিরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম করার অভিযোগ করেন।