বকেয়া কর পরিশোধ না করায় ঢাকা ওয়াসার সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে বিভিন্ন ব্যাংকে থাকা দুই শতাধিক হিসাবে লেনদেন বন্ধ রয়েছে।
৩ জুলাই এনবিআরের বৃহত্ করদাতা ইউনিট (এলটিউ) এক আদেশে এসব ব্যাংক হিসাব জব্দ করে দিয়েছে। এলটিইউ সূত্রে জানা গেছে, ২০০৭ সালের জুলাই থেকে ২০০৯ সালের জুন মাস পর্যন্ত ঢাকা ওয়াসার আয়-ব্যয়সহ যাবতীয় হিসাবের ওপর নিরীক্ষা চালায় এলটিইউ। এরপর এলটিইউ ঢাকা ওয়াসার কাছে নতুন করে ১৭৩ কোটি ৬০ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা কর ধার্য করে।
এই বকেয়া কর পরিশোধ তাগিদ দিয়ে এলটিইউয়ের পক্ষ থেকে ওয়াসার কাছে ১৪ বার চিঠি দেওয়া দেওয়া হয়। কিন্তু ওয়াসার পক্ষ থেকে এই বকেয়া কর পরিশোধে উদ্যোগ নেওয়া হয়নি। বরং ওয়াসা কর্তৃপক্ষ আদালতে মামলা করলে সেই রায়ও এনবিআরের পক্ষে যায়।
অবশেষে বকেয়া কর পরিশোধ না করায় ঢাকা ওয়াসার সব ব্যাংক হিসাব জব্দ করে এলটিইউ। জব্দের ১৫ দিনের মধ্যে বকেয়া কর পরিশোধ না করলে এসব হিসাবে জমা করা অর্থ বা পাওনার আদায়ের জন্য যতটুকু অর্থ প্রয়োজন তা কেটে সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে এলটিইউ। এমনকি এসব হিসাবে যদি ভবিষ্যতে কোনো অর্থ জমা হয়, তাহলে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে আরও বলা হয়েছে, হিসাব জব্দ করার পরও যদি কোনো ব্যাংক কর্তৃপক্ষ ঢাকা ওয়াসাকে কোনো অর্থ প্রদান করে, তাহলে সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট ব্যাংকের কাছে এলটিইউ কর্তৃপক্ষ পাওনা থাকবে।
এ বিষয়ে জানতে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা (ঢাকা ওয়াসা) ভ্যাট নিইও না, দিইও না। হিসাব দেবে ব্যাংক।’ এনবিআর থেকে যতবার চিঠি পাঠানো হয়েছে, ওয়াসা তার জবাব দিয়েছে বলে উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমরা জানতে পেরেছি, দুটি অর্থবছরের ১০৫ কোটি টাকার ভ্যাট দেওয়া হয়নি। তবে এর মধ্যে ৮৪ কোটি টাকার ভ্যাট দেওয়ার কাগজপত্র ব্যাংকগুলো খুঁজে পেয়েছে। বাকিগুলো খোঁজা হচ্ছে।’
ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘ব্যাংক হিসাব জব্দ করার বিষয়ে আমরা রিট আবেদন করলে হাইকোর্ট তার স্থগিতাদেশ দিয়েছেন।’ -US;msv�d- ���HI; mso-no-proof:yes'>। তবে বিএনপির নেতারাও আদিবাসীদের ভূমি দখলের ক্ষেত্রে এঁদের সঙ্গে একজোট হয়ে যান।