পাওনা চাইতে গিয়ে জখম হলেন হকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত শনিবার পত্রিকার বিলের পাওনা টাকা চাওয়ায় হকার শাহেদ মিয়াকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাঁকে ওই দিনই কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শাহেদ মিয়া দাবি করেন, গত শনিবার তিনি রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে পত্রিকা বিলি করতে গেলে গ্রাহক মহসীন মিয়ার কাছে বিগত মাসের পাওনা সাড়ে ৫০০ টাকা চান। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ও তাঁর সহযোগী শামছুল মিয়া তাঁকে বেধড়ক মারধর করেন। তাঁরা এ সময় তাঁর কাছ থেকে এক হাজার ৬৫০ টাকা ছিনিয়ে নেন এবং তাঁর বাইসাইকেলটি ভাঙচুর করেন। হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ হোসেন জানান, হকার শাহেদের মাথায় মারাত্মক জখম হয়েছে। কমলগঞ্জ প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির নেতারা শাহেদ মিয়ার ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।