পাওনা টাকা আদায় নিয়ে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের সদর উপজেলার পুখুরিয়া গ্রামে পাওনা টাকা আদায় নিয়ে আল আমিন মৃধা (২৭) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল সোমবার বিকেলে নিহত ব্যক্তির বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।আল আমিনের মামাতো ভাই মো. জিবুর বলেন, আল আমিনের কাছ থেকে টাকা ধার নেন তাঁর ছোট বোনের জামাই মিকাইল খাঁ। এ নিয়ে আল আমিন ও মিকাইলের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে আল আমিনের ভাইয়ের ছেলে শাহিন মৃধা মিকাইলের বাড়িতে ধারের টাকা চাইতে যান। তখন মিকাইল, তাঁর ভাই ইসরাইল ও প্রতিবেশী নাসির শেখ শাহিনকে গালাগাল ও ধাওয়া করে আল আমিনের বাড়ির উঠানে নিয়ে যান। এ সময় আল আমিন বাধা দিলে নাসির শেখ ধারালো ছেনি দিয়ে তাঁকে কোপ দেন। এতে আল আমিনের ডান হাত কেটে মাটিতে পড়ে যায়। তাঁকে গোপালগঞ্জ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকি ৎসক মৃত ঘোষণা করেন।