পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকা চাইতে বাড়ি থেকে বের হওয়ার সাত দিন পরও ফিরে আসেননি নাটোর শহরের আলাইপুর ধোপাপাড়ার ব্যবসায়ী সুবল চন্দ্র সাহা (৬০)। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুবল চন্দ্র ২০ জানুয়ারি দুপুর ১২টায় নিজ বাড়ি থেকে বের হন। এ সময় তিনি পরিবারের সদস্যদের বলেন, রাজশাহীর মালোপাড়ার আবদুল করিমের কাছে পাওনা টাকা চাইতে যাচ্ছেন। বের হওয়ার সময় তাঁর পরনে প্যান্ট, জামা ও সাদা রঙের সোয়েটার ছিল। তিনি নাটোরের আঞ্চলিক ভাষায় কথা বলেন। গতকাল রোববার পর্যন্ত তিনি বাড়ি ফিরে আসেননি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, ‘আমরা অন্যান্য থানায় বেতার বার্তা পাঠিয়ে খোঁজ নিয়েছি। কিন্তু সুবল চন্দ্রের সন্ধান পাচ্ছি না।’