পাওনা টাকা চাইতে গিয়ে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রামপুর গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে গত রোববার মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে ইয়াসিন প্রতিবেশী মোস্তাফিজুরের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেন। সময়মতো টাকা পরিশোধ না করায় প্রায়ই তাঁদের মধ্যে তর্ক হতো। গত রোববার দুপুরে ইয়াসিনের বাড়ির সামনে গিয়ে টাকা ফেরত চান মোস্তাফিজ। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে ইয়াসিন ছুরি দিয়ে মোস্তাফিজকে আঘাত করেন। খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার রাতে মোস্তাফিজুর মারা যান।ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে জানান, ঘটনার পর থেকে ইয়াসিন পলাতক।