পাওনা টাকা চাওয়ায় বন্ধুর হাতে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকা চাওয়ায় বন্ধুর হাতে খুন হয়েছেন আরেক বন্ধু। জয়পুরহাট পৌর শহরে এ ঘটনা ঘটেছে।
জয়পুরহাট সদর থানার পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, পৌর এলাকার আবদুল কাদের মণ্ডলপাড়ার আবদুস সাত্তারের ছেলে উজ্জ্বল হোসেন (২২) একই এলাকার নুরুজ্জামানের ছেলে মো. সজলের (২৪) সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। কিছুদিন আগে উজ্জ্বলের কাছ থেকে তিন হাজার টাকা ধার নেন সজল। ইতিমধ্যে সজল দেড় হাজার টাকা পরিশোধ করেন। গত বুধবার রাত আটটার দিকে জয়পুরহাট সরকারি কলেজের পেছনে বুড়াবুড়ি এলাকায় উজ্জ্বল বাকি দেড় হাজার টাকা সজলের কাছে চান। এ সময় এ নিয়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে সজল ক্ষিপ্ত হয়ে উজ্জ্বলের বুকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহতাবস্থায় তাঁকে রাতেই জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে উজ্জ্বল মারা যান।