পাওনা টাকার দাবি আলুচাষিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিমাগারের মালিকের কাছে পাওনা টাকা ফেরত দেওয়ার দাবিতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন আলুচাষিরা।উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষকেরা অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন এলাকার আলুচাষিরা স্থানীয় শবনম হিমাগারে আলু সংরক্ষণ করেন। একপর্যায়ে হিমাগার কর্তৃপক্ষ চাষিদের মজুত করা আলু বাজারে বেশি দাম পেয়ে বিক্রি করে দেয়, যার দাম প্রায় চার কোটি টাকা বলে সংবাদ সমেঞ্চলনে উপস্থিত আলুচাষিরা দাবি করেন।আলুচাষিরা অভিযোগ করেন, ওই হিমাগারের মালিক চাষিদের পাওনা টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকিধমকি দিচ্ছেন। সংবাদ সমেঞ্চলনে বক্তৃতা করেন রসুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানইকবাল হোসেন চোকদার, আলুচাষি আমির হোসেন শিকদার, প্রান্তিক আলুচাষি সমরেশ দাস, গিয়াস উদ্দিন প্রমুখ। চাষিরা বলেন, টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে হিমাগারের মালিকপক্ষ কৃষকদের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে মিথ্যা সংবাদ পরিবেশন করে। সংবাদ সম্মেলন শেষে চাষিরা উপজেলা চত্বরে বিক্ষোভ করেন। অভিযোগের ব্যাপারে কথা বলার জন্য গতকাল শবনম হিমাগারের মালিক জাকির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।