প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোয়ান গার্মেন্টসের শ্রমিকদের চার মাসের বকেয়া বেতন, ঈদ বোনাসসহ সব পাওনা পরিশোধের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে শহরের সাতপাই এলাকার কালীবাড়ি মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র নেত্রকোনা জেলার ব্যানারে এসব কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে সমাবেশে বক্তৃতা করেন সিপিবির জেলা সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক নলিনী সরকার, ট্রেড ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন, যুব ইউনিয়নের সভাপতি আবুল কাইয়ুম আহম্মেদ প্রমুখ।