পাওনা বুঝে পেলেন আরও দুটি কারখানার শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বন্ধ হওয়া মাইক্রোফাইবার গ্রুপের লিবার্টি ও মিডল্যান্ড নিটওয়্যার লিমিটেড কারখানার দুই হাজার ৮৭০ জন শ্রমিকের পাওনা প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
সদর উপজেলার ফতুল্লার পাইলট স্কুল ভবনে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতি (বিকেএমইএ), পোশাক কারখানার মালিক, শ্রমিকনেতা, শিল্প পুলিশের উপস্থিতিতে গতকাল বুধবার সকাল ১০টায় শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হয়।
বিকেএমইএর পরিচালক জি এম ফারুক জানান, অব্যাহত শ্রমিক অসন্তোষ, ভাঙচুর ও লোকসানের কারণে ফতুল্লার কাঠেরপুল এলাকার মাইক্রোফাইবার গ্রুপের লিবার্টি নিটওয়্যার ও মিডল্যান্ড নিটওয়্যার পোশাক কারখানার মালিকপক্ষ গতকাল শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনা সাড়ে পাঁচ কোটি টাকা পরিশোধ করে। পরে তারা কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
মঙ্গলবার দুইটি কারখানার ৪০১ জন শ্রমিকের পাওনা এক কোটি ২৬ লাখ টাকা পরিশোধ করা হয়।