প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক, ইবতেদায়ি ও দাখিল স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহকাজের পাওনা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন মুদ্রণ ব্যবসায়ীরা।
গতকাল রোববার বেলা ১১টায় রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির ডাকে এ কর্মসূচি পালিত হয়। বিজ্ঞপ্তি।