পাওয়ার টিলার উল্টে চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুরে পাওয়ার টিলার উল্টে চালক রাসেল (১৮) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে আমবাড়ী-যশাই-পার্বতীপুর সড়কে ওই দুর্ঘটনা ঘটে। রাসেল ওই এলাকার আবুল হোসেনের ছেলে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, গতকাল দুপুরে মোস্তফাপুর এলাকায় পাওয়ার টিলারের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে চালক রাসেল গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে মোস্তফাপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।