পাওয়ার টিলারের ধাক্কায় শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহার উপজেলার বিন্যাকুড়ি গ্রামে গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে পাওয়ার টিলারের ধাক্কায় সুমাইয়া নামের সাড়ে তিন বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। সুমাইয়া বিন্যাকুড়ি গ্রামের মইনুল হকের মেয়ে।সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী জানান, মইনুল গতকাল সকাল নয়টার দিকে ব্যক্তিগত একটি কাজে উপজেলার বাগডাঙ্গা গ্রাম থেকে একটি পাওয়ার টিলার ভাড়া করেন। পরে টিলারটি তাঁর নিজ বাড়ির খলিয়ানে আনার সময় দৌড়াদৌড়ি করে তা দেখতে গিয়ে সুমাইয়া চলন্ত পাওয়ার টিলারের সঙ্গে ধাক্কা খেয়ে মারাত্মক আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।