পাওয়ার ট্রিলারের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় পাওয়ার ট্রিলারের ধাক্কায় গতকাল শুক্রবার বাবলুর রহমান (৪৬) নামের সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। তিনি বিব্রকয়া গ্রামের আবদুর রহমানের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে বাবলুর রহমান শিকদারী সালেহা ইমারত কোল্ডস্টোরেজ থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। তিনি ভবানীগঞ্জ-আত্রাই সড়কে ওঠার সময় ভবানীগঞ্জগামী একটি পাওয়ার ট্রিলার (জমি চাষের যন্ত্র) তাঁকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। পরে পাওয়ার ট্রিলার তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন ভবানীগঞ্জ ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।