পাকশী রেলওয়েতে ফের বিশেষ নিরাপত্তা টহল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগে হঠাৎ করেই বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কঠোর সতর্ক অবস্থায় রাখা হয়েছে রেলওয়ের নিরাপত্তা প্রহরী ও পুলিশ সদস্যদের৷ যুদ্ধাপরাধের মামলার আপিলের রায়কে ঘিরে নাশকতার আশঙ্কায় পাকশী রেল বিভাগের ২৪টি স্টেশন, ইয়ার্ড, রেললাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় চলতি সপ্তাহ থেকে এই বিশেষ নিরাপত্তা বাড়ানো হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর িচফ কমান্ড কার্যালয় থেকে জানা গেছে, এর আগে যুদ্ধাপরাধের মামলার রায়ের পর জামায়াত-শিবির রেলওয়ের বিভিন্ন স্থাপনায় ব্যাপক নাশকতা চালায়। এরপর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্কাবস্থায় রাখা হয়। যেকোনো সময় আদালতে যুদ্ধাপরাধের মামলার আপিলের রায় ঘোষণা হতে পারে৷ আর রায় ঘোষণা হলে রেলওয়েতে সহিংসতামূলক ঘটনা বেড়ে যেতে পারে-এমন আশঙ্কায় তাঁরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছেন। এ জন্য চলমান দায়িত্বের পাশাপাাশি ৫০ জন অতিরিক্ত নিরাপত্তা প্রহরী পর্যায়ক্রমমাদকরোধে পৃথক এ দুটি কর্মসূচি সম্পর্কে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরে অস্ত্র নিয়ে এসব প্রহরী খুলনা, যশোর, দর্শনা, রাজবাড়ি, পাকশী, ঈশ্বরদী, সৈয়দপুর, সান্তাহার, পার্বতীপুরের ২৪টি স্টেশন, ইয়ার্ড, রেল স্থাপনা এবং লাইনে টহল দেবেন৷ নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখাকেও তৎপর করা হয়েছে। তারা মাঠে নেমে খোঁজখবর নিচ্ছে। ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি হুমায়ুন কবির বলেন, রেলে নাশকতা ও জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ থানার আওতাধীন ৬৬ কিলোমিটার রেলপথে টহল দিচ্ছে৷
পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ডেন্ট আমিনুর রশীদ প্রথম আলোকে জানান, মন্ত্রণালয় থেকে নির্দেশ পেয়ে তাঁরা এই বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছেন৷ পাকশী রেল বিভাগে চলতি সপ্তাহ থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া লালমনিরহাট বিভাগেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গতকাল সকালে ঈশ্বরদী জংশন স্টেশন ও ইয়ার্ডে গিয়ে দেখা গেছে, নিরাপত্তা বাহিনীর প্রহরী ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্বরত এক সদস্য জানান, তাঁরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পালাক্রমে বিশেষ দায়িত্ব পালন করছেন৷