পাকিস্তান কখনো গণতন্ত্রের মডেল হতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী ইমাম মজুমদার
আলী ইমাম মজুমদার

নির্বাচিত সব দলের অংশগ্রহণে নতুন সরকার গঠনের যে কথা শোনা যাচ্ছে, গণতান্ত্রিক শাসন-ব্যবস্থায় সেটি হবে একটি দুর্বোধ্য বিষয়। এ বিষয়টি জনমনে নতুন বিভ্রান্তি সৃষ্টি করবে। গণতন্ত্রের জন্য এটি ভালো কোনো দৃষ্টান্ত হবে না।
অবশ্য বিশেষ কোনো পরিস্থিতিতে সর্বদলীয় সরকার গঠনের নজির আছে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যে সর্বদলীয় একটি বিশেষ সরকার গঠন করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি তেমন নয়।
এখানে জাতীয় পার্টির নেত্রী রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হবেন। আবার তাঁর দলেরই কোনো কোনো সাংসদ মন্ত্রিসভায় থাকবেন, গণতান্ত্রিক সরকারব্যবস্থায় এমন নজির খুঁজে পাওয়া যাবে না। গণতান্ত্রিক সরকারব্যবস্থায় অবশ্যই বিরোধী দল থাকবে। তাঁদের ভূমিকা হবে ‘ছায়া সরকার’-এর মতো। ছায়া সরকার সরকারের ভুল-ত্রুটি তুলে ধরবে। সরকারের ওপর সব সময় চাপ রাখবে, যাতে সরকার সঠিক পথে চলে।
সব দলকে নিয়ে সরকার গঠনের বিষয়ে অনেকে পাকিস্তানের দৃষ্টান্ত উল্লেখ করছেন। কিন্তু পাকিস্তান কখনো গণতন্ত্রের মডেল হতে পারে না। আসলে এখানে এ ধরনের চিন্তার উৎস হচ্ছে—যেমন খুশি কাজ করব। সবাই মানতে বাধ্য হবে—এই মনোভাব। এটা গণতন্ত্রের জন্য শুভ হতে পারে না।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।