পাকিস্তান হাইকমিশন ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির বিরোধিতা করার প্রতিবাদে পাকিস্তান হাইকমিশন অভিমুখে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চের নেতা বাপ্পাদিত্য বসু প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, বিক্ষোভ মিছিলের অগ্রভাবে থাকবে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্য এবং পাকিস্তান ও তাঁদের এ-দেশীয় দোসর রাজাকার, আলবদরদের হাতে নির্যাতিত নারীরা।
উল্লেখ্য, জামায়াতের নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ডে উদ্বেগ জানিয়ে পাকিস্তানের সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে বাংলাদেশ সরকার পাকিস্তানের হাইকমিশনার আফরাসিয়াব মেহেদী হাশমি কুরেশিকে তলব করে। ১২ ডিসেম্বর ফাঁসিতে ঝুলিয়ে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।