পাকিস্তানকে আজ হোক কাল হোক ক্ষমা চাইতেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের মানবাধিকার নেত্রী বেগম নাসিম আখতার মালিক বলেছেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের ওপর যে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে, তার জন্য বাংলাদেশের মানুষের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত।

বার্তা সংস্থা বাসসকে সাক্ষাৎকারে নাসিম আখতার এসব কথা বলেন। গতকাল শুক্রবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আজ হোক কাল হোক বাংলাদেশের কাছে পাকিস্তানকে ক্ষমা চাইতেই হবে। কারণ, পাকিস্তানের প্রগতিশীল নেতারা ছাড়াও সে দেশের সাধারণ মানুষও এখন মনে করেন, পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত।’

১৯৭১ সালে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সমাবেশে যোগ দিতে ২২ মার্চ ঢাকায় আসেন দলের তৎকালীন নেত্রী নাসিম আখতার। ২৫ মার্চ রাতে ঢাকা ছাড়েন।

নাসিম আখতার বলেন, ‘২৫ মার্চের রাতে আমাদের আর্মি পাহারায় এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়। তখন পথে হত্যাযজ্ঞের যে নজির আমি দেখেছিলাম, সেই স্মৃতি আমাকে এখনো তাড়া করে।’