পাকিস্তানকে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের জাতীয় পরিষদে নিন্দা প্রস্তাব গ্রহণ করার প্রতিবাদে গতকাল জাতীয় জাদুঘরের সামনে সুজনের মানববন্ধন  ছবি: প্রথম আলো
কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের জাতীয় পরিষদে নিন্দা প্রস্তাব গ্রহণ করার প্রতিবাদে গতকাল জাতীয় জাদুঘরের সামনে সুজনের মানববন্ধন ছবি: প্রথম আলো

মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপকর্মের জন্য পাকিস্তান ক্ষমা চায়নি। উল্টো মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর দেশটির জাতীয় পরিষদে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এ জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে।
গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘরের সামনে কাদের মোল্লার ফাঁসি কার্যকরে পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণ করার প্রতিবাদে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী একাত্তরে গণহত্যাকারী যে ১৯৫ জন পাকিস্তানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের বিচার করতে পাকিস্তান বাধ্য। কিন্তু তারা কথা রাখেনি। বাংলাদেশ সরকারকে এ বিচার সম্পন্ন করতে পাকিস্তানকে বাধ্য করতে হবে। তাই পাকিস্তানের ওপর চাপ প্রয়োগ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানান তিনি।
সুজনের সহসভাপতি আবুল হাসনাত বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক গলানোর অধিকার পাকিস্তানের নেই। কাদের মোল্লার ফাঁসিতে তারা যে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছে, সেটি না করে এ দেশে গণহত্যা চালানোর জন্য তাদের লজ্জা প্রস্তাব গ্রহণ করা উচিত ছিল।