পাকিস্তানি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকা সমমূল্যের ভারতীয় মুদ্রাসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার ভোরে ইতিহাদ এয়ারলাইনসের একটি বিমানে আরব আমিরাতের আবুধাবি থেকে ঢাকায় নামার পর ইমতিয়াজ আলম নামের ওই পাকিস্তানিকে আটক করা হয়।