পাকিস্তানি কর্মকর্তাকে দেশে ফেরত পাঠাল আইসিডিডিআরবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক পাকিস্তানি কর্মকর্তা নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
আইসিডিডিআরবির গণমাধ্যম বিভাগ থেকে গতকাল রাতে ই-মেইল বার্তায় জানানো হয়, আইসিডিডিআরবি কর্মীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এই সপ্তাহে কর্মীদের একজন হুমকিসহ চিঠি পেয়েছেন। সেই কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কী উপায়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে সে বিষয়ে আইসিডিডিআরবির পক্ষ থেকে কিছু বলা হয়নি।
তবে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুনতাসিরুল ইসলাম বলেন, আইসিডিডিআরবি তার একজন পাকিস্তানি কর্মকর্তাকে নিরাপত্তা দিয়ে বিমানবন্দর পর্যন্ত রেখে আসার জন্য পুলিশকে অনুরোধ জানায়। পুলিশ তাতে সাড়া দিয়ে তাঁকে বিমানবন্দরে রেখে এসেছে।