পাকিস্তানি নাগরিক খালিদ মেহমুদ তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গ্রেপ্তার হওয়া পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর সন্দেহভাজন চর পাকিস্তানি নাগরিক খালিদ মেহমুদকে (৫০) গতকাল বৃহস্পতিবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আমির হোসেন জানান, গত রোববার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটি এলাকার ইউনিলাইন্স টেক্সটাইল লিমিটেড কারখানা থেকে পাকিস্তানি নাগরিক খালিদকে গ্রেপ্তার করা হয়। তাঁর পিতার নাম মো. আরশাদ। তাঁর পাকিস্তানি নাগরিকত্ব আইডি নম্বর ৬১১০১-১৭৬৭৭২৪-৩, পাসপোর্ট নম্বর ইএফ ০১৫৭২৪২।