প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুদ্রা পাচারের অভিযোগে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক আবদুল্লাহ আলীকে আদালত চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। ঢাকা মহানগর হাকিম এম এ সালাম গতকাল সোমবার এ আদেশ দেন।গতকাল বিমানবন্দর থানার পুলিশ আবদুল্লাহ আলীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আবেদনে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী দলের অন্য সহযোগী সদস্যদের নাম-ঠিকানা জানতে ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করতে আবদুল্লাহ আলীকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।