পাকিস্তানি নাগরিক শওকত রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় মুদ্রাসহ গ্রেপ্তার হওয়া পাকিস্তানি নাগরিক শওকত আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম আজিজুল হক গতকাল সোমবার শুনানির পর রিমান্ড মঞ্জুরের এই আদেশ দেন। পুলিশ গত শুক্রবার নগরের বন্দর এলাকা থেকে প্রায় ২০ লাখ ভারতীয় রুপি ও কিছু যৌন উত্তেজক ওষুধসহ শওকতকে গ্রেপ্তার করে। সে দুবাই থেকে ছেড়ে আসা একটি বিমানে চড়ে চট্টগ্রামে পৌঁছান।