পাকিস্তানি মন্ত্রীর বোধোদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের কেন্দ্রীয় রেলমন্ত্রী খাজা সাদ রফিক বলেছেন, রাজনীতিতে জনতার রায় চুরি খুবই বিপজ্জনক খেলা। সত্তরের নির্বাচনে জনতার রায় চুরির চেষ্টা করা হয়েছিল। এর ফলে চরম মূল্য দিতে হয়েছে পাকিস্তানকে। নিজের সংসদীয় আসনে গত শনিবার পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) তাঁর কর্মীদের উদ্দেশে ভাষণে তিনি এসব কথা বলেন। সাদ রফিক আরও বলেন, পাকিস্তানে আবারও জনতার রায় চুরির চেষ্টাকারীরা সক্রিয় হয়েছে। সরকার সরাতে গেলে জনগণের ভোটের মাধ্যমে অথবা সাংবিধানিক প্রক্রিয়ায়ই তা করা উচিত। তা না করে অসাংবিধানকিভাবে সরকার উৎখাত করা হলে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। দ্য এক্সপ্রেস ট্রিবিউন