পাকিস্তানিদের তথ্য সংগ্রহে তিন সদস্যের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের তথ্য-প্রমাণ সংগ্রহে তিন সদস্যের তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন। সাংসদ মাহবুব উদ্দিন আহমেদকে প্রধান করে গঠন করা অনুসন্ধান কমিটির অপর দুই সদস্য হলেন হাবিবুল আলম ও শাহাবউদ্দিন শাহাব।
গতকাল রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে এক সভায় কমিটি গঠনের এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি। সভায় ১৭ ফেব্রুয়ারি বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশের সব জেলা সদর শহীদ মিনারে সংগঠনটির ২১ দফা লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে বেলা ১১টায় পূর্বঘোষিত সমাবেশ সফল করার জন্য দায়িত্ব বণ্টন করা হয়।
সভায় জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান, গণবিচার আন্দোলনের সদস্যসচিব ওসমান আলী, অভিনেত্রী রোকেয়া প্রাচী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।