পাকিস্তানে আহমদিয়া হত্যার প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের লাহোরে নামাজরত অবস্থায় আহমদিয়া সম্প্রদায়ের ৮৫ জন ব্যক্তিকে হত্যার প্রতিবাদ করেছে বাংলাদেশের আহমদিয়া মুসলিম জামাত। গতকাল শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। গত ২৮ মে লাহোরে জঙ্গিদের হামলায় লাহোরের আমির ও মসজিদের ইমামসহ আহমদিয়া সম্প্রদায়ের ৮৫ ব্যক্তি নিহত এবং ১২৫ জন আহত হন। সংবাদ সম্মেলনে আহমদিয়া নেতারা বলেন, সাংবিধানিকভাবে পাকিস্তানে আহমদিয়াদের কোনো স্বীকৃতি নেই। তাই বিভিন্ন জঙ্গি সংগঠন নির্বিচারে আহমদিয়াদের হত্যা করছে। হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘন করছে পাকিস্তান সরকার।