পাকিস্তানে নতুন হাইকমিশনার তারিক আহসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে যোগ দিচ্ছেন তারিক আহসান। তিনি ইসলামাবাদে বর্তমান হাইকমিশনার সোহরাব হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিএস দশম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা তারিক আহসান এখন শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন। তিনি নিউইয়র্ক, বার্লিন, রিয়াদ ও জাকার্তাসহ বাংলাদেশের বিভিন্ন মিশনে নানা পদে কাজ করেছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী তারিক আহসান নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়নে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।