পাকিস্তানে শিক্ষার্থীদের হত্যার নিন্দা জানালেন শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলে তালেবান জঙ্গিদের হাতে শতাধিক স্কুলছাত্রসহ নিরস্ত্র বেসামরিক মানুষ হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বাসসকে জানান, বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, এ বর্বর ও ন্যক্কারজনক হত্যাকাণ্ড সারা বিশ্বের মানুষকে শোকাহত ও স্তম্ভিত করেছে। তিনি এ ধরনের মানবতাবিরোধী অপরাধের পুনরাবৃত্তি রোধে উগ্র সাম্প্রদায়িক শক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই অঞ্চলের জনগণকে ঐক্যবদ্ধভাবে লড়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হামলায় নিহত লোকজনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।