পাকিস্তানের খাইবার পার্লামেন্টে নেওয়া প্রস্তাবের প্রতিবাদ জানাল ঢাকা
মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের সম্পর্কে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পার্লামেন্টে গৃহীত প্রস্তাবের কড়া নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বাসসের।
ঢাকায় পাকিস্তান হাইকমিশনে গতকাল মঙ্গলবার কূটনৈতিক নোট পাঠিয়ে ওই প্রস্তাবের প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, ওই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে। খাইবার পার্লামেন্ট বাংলাদেশের জামায়াতে ইসলামীর পক্ষের কথাটাই বেছে নিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একটি স্বাধীন দেশের আইনি প্রক্রিয়া নিয়ে পাকিস্তানের ওই প্রদেশের পার্লামেন্টের প্রস্তাব কাণ্ডজ্ঞানহীন ও পক্ষপাতদুষ্ট। ওই প্রস্তাবের মাধ্যমে ১৯৭১ সালে ঘৃণ্য অপরাধের শিকার হওয়া ব্যক্তিদের বিচার পাওয়ার অধিকারকে অস্বীকার করা হয়েছে। এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পার্লামেন্টকে বলা হয়েছে।