পাকিস্তানের দোসররা ওত পেতে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ স্বাধীন হলেও একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানের দোসররা এখনো ওত পেতে আছে। এ জন্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে সজাগ থাকতে হবে।গতকাল রোববার ঢাকার নবাবগঞ্জ উপজেলার টিকরপুর ময়দানে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত মিলনমেলার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সকালে ‘স্বাধীনতার পতাকা’ উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক গণপরিষদ সদস্য আবু মো. সুবেদ আলী। ১৯৭১ সালের ১ এপ্রিল নবাবগঞ্জের টিকরপুরে পাকিস্তানের পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলার লাল-সবুজের পতাকা উত্তোলন করেছিলেন আবু মো. সুবেদ আলী। গতকাল দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা ও যুদ্ধদিনের স্মৃতিচারণা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন। উপস্থিত ছিলেন আবু মো. সুবেদ আলী, আবুল কালাম আজাদ, মোশারফ হোসেন, আবদুল বাছেত, আবুল হোসেন, শহীদ বীর প্রতীক আমির হোসেনের কন্যা সেলিনা আক্তার প্রমুখ। বক্তারা নবাবগঞ্জ উপজেলা সদরের চৌরাস্তায় নির্মিত ভাস্কর্য শহীদ বীর প্রতীক আমির হোসেনর নামে নামকরণের দাবি জানান।