প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের জাতীয় পরিষদে কাদের মোল্লার ফাঁসির বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার চুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্নকরণের দাবি জানানো হয়। এ ছাড়া পাকিস্তানের এমন আচরণকে কূটনৈতিক ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজ উল্লেখ করে পাকিস্তানকে এর উপযুক্ত জবাব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।