পাকিস্তানের বন্যার্তদের জন্য ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বন্যাদুর্গত মানুষের সহায়তায় দুই মিলিয়ন ডলারের সমপরিমাণ ১৪ কোটি টাকার ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। দেশটির সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে সহমর্মিতা জানাতে বাংলাদেশ এ সহায়তা দিচ্ছে।গতকাল বুধবার পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সভাপতিত্বে তাঁর দপ্তরে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।