পাকিস্তানের সহায়তার আশ্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের মাজার-ই-শরিফে অপহূত পাঁচ বাংলাদেশিকে উদ্ধার করে নিরাপদে দেশে ফেরত পাঠাতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান। গতকাল বৃহস্পতিবার ঢাকায় পাওয়া এক তথ্যে এ আশ্বাসের কথা জানা গেছে।ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেন গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে দেখা করলে তিনি এ আশ্বাস দেন। বাংলাদেশের হাইকমিশনার বিষয়টিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলে গিলানি তাঁর সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জিম্মিদের নিরাপদে উদ্ধারে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।