পাকিস্তানের হাইকমিশনার হলেন সোহরাব হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরপ্রাপ্ত কূটনীতিক সোহরাব হোসেনকে পাকিস্তানে হাইকমিশনার নিযুক্ত করেছে সরকার। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়। ১৯৭৩ ব্যাচের কর্মকর্তা সোহবার হোসেন এর আগে উজবেকিস্তান, থাইল্যান্ড ও কানাডায় কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া যুক্তরাজ্য, সেনেগাল ও ফ্রান্সের বাংলাদেশ মিশনেও তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর শিক্ষা শেষে ১৯৭৩ সালে সোহরাব হোসেন কূটনীতিক হিসেবে কাজ শুরু করেন।