পাকুন্দিয়ায় বাসচাপায় স্কুলছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাসচাপায় আবু নাঈম (৯) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার উপজেলার কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের শ্রীরামদী এলাকায় এ ঘটনা ঘটে।
আবু নাঈম উপজেলার নারান্দী ইউনিয়নের আজলদী গ্রামের হাবিবুর রহমান সরকারের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আবু নাঈম গতকাল বেলা সাড়ে তিনটার দিকে শ্রীরামদী এলাকায় সড়ক পার হচ্ছিল। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পাকুন্দিয়া ওসি হাসান আল মামুন বলেন, ওই বাস জব্দ করা হয়েছে।