পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন বিকল হয়ে পড়ে আছে। ফলে উন্নত চিকিৎসার জন্য রোগীদের অন্যত্র স্থানান্তর করতে গিয়ে এখানকার লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাকুন্দিয়া সদর ঈদগাহ মার্কেটের ওষুধ ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম জানান, অ্যাম্বুলেন্সটি নষ্ট থাকায় গরিব লোকজনকে তাদের রোগীদের উন্নত চিকিৎসার জন্য টেম্পো অথবা মাইক্রোবাস দিয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শহীদ উল্লাহ জানান, সরকারি মালখানা থেকে অস্থায়ীভাবে একটি পুরাতন অ্যাম্বুলেন্স এখানে বরাদ্দ পাওয়া গিয়েছিল। বর্তমানে এটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।