পাকুন্দিয়ায় গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকা থেকে গত শুক্রবার বিকেলে এক কেজি গাঁজাসহ আকরাম হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার হওয়া আকরাম চণ্ডীপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. বাহাউদ্দিনের ছেলে। তাঁর বাড়ি কোদালিয়া গ্রামে।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামঞ্চাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ডিবির এএসআই নূরুল ইসলাম বাদী হয়ে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গতকাল শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। চণ্ডীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম বলেন, ‘শুনেছি, এ ইউনিয়নের সাবেক বিএনপির নেতা বাহাউদ্দিনের ছেলে আকরাম গ্রেপ্তার হয়েছেন।’