পাকুন্দিয়ায় ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মোবারক ওরফে মোগা (২০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে গতকাল মঙ্গলবার মামলা করা হয়েছে।মেয়েটির মায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার বড় আজলদী গ্রামের মোবারক সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। ছাত্রীটির পরিবার মোবারকের বাবার কাছে এ বিষয়ে বিচার দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ছাত্রীর পরিবারের সদস্যদের গালাগাল করেন ও প্রাণনাশের হুমকি দেন। এ ব্যাপারে স্থানীয়ভাবে ছাত্রীর পরিবার কোনো বিচার পায়নি।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামঞ্চাদ হোসেন প্রথম আলোকে বলেন, মোবারককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।