পাকুন্দিয়ায় দালালদের কাছে জিমিঞ্চ হাটের ক্রেতা-বিক্রেতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতারা দালালদের কাছে জিমিঞ্চ হয়ে পড়েছেন। দালালেরা ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকে খেয়াল-খুশিমতো টাকা নিচ্ছেন।সরেজমিনে উপজেলার মির্জাপুর, মঠখোলা, পুলেরঘাট ও হোসেন্দী হাট ঘুরে দেখা গেছে, দালালদের অনেকেরই গলায় গামছা ঝোলানো। হাটে পশু নিয়ে আসার আগেই মালিকের সঙ্গে তাঁরা পশু বিক্রির দর-দাম ঠিক করেন। এই দামের অতিরিক্ত যে টাকায় পশু বিক্রি হবে তা দালাল নিয়ে নেন। হাটে পশু নিয়ে আসার পরও দর-দাম ঠিক করা হয়। কখনো কখনো ক্রেতার উপস্থিতিতে সাংকেতিক ভাষায় তাঁরা কমিশন ঠিক করে নেন। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, দালাল ছাড়া হাটগুলো থেকে কোনো গরু বা ছাগল কেনা সম্ভব নয়। তাঁরাই পশু বিক্রি করে দেবেন ও কিনে দেবেন। তাঁদের দ্বারস্থ না হলে তুলনামূলক কম দামে পশু বেচতে ও বেশি দামে কিনতে হয়।কয়েকজন দালাল বলেন, পশু কেনাবেচায় সহযোগিতা করে তাঁরা প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা আয় করে থাকেন। কোরবানির ঈদে তাঁদের ব্যবসা ভালো জমে। পশু কেনাবেচায় তাঁরা এমন ভাষা ব্যবহার করেন, যা গরু ব্যবসায়ী ছাড়া অন্য কেউ বুঝতে পারেন না।