পাকুন্দিয়ায় পৌর নির্বাচন ২৭ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ছয় বছর পর নির্বাচনের সব আইনি বাধা দূর করে প্রথমবারের মতো কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোট গ্রহণ করা হবে আগামী ২৭ অক্টোবর। গতকাল শুক্রবার সকালে পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।২০০৬ সালের ২৪ এপ্রিল পাকুন্দিয়া সদর ইউনিয়নসহ পার্শ্ববর্তী হোসেন্দী ও নারান্দী ইউনিয়নের কিছু অংশ নিয়ে পাকুন্দিয়া পৌরসভা গঠিত হয়। ভোটার তালিকা ও সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন না হওয়ায় এত দিন নির্বাচন হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন।