পাকুন্দিয়ায় বৃক্ষমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বরে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী কৃষি, বন, ফলদ, বনজ ও বৃক্ষমেলা শুরু হয়েছে।‘খাদ্য পুষ্টি অর্থ চান, দেশি ফলের গাছ লাগান’—এই প্রতিপাদ্য সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব উদ্দিন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহানারা খাতুন, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন তালুকদার, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আবু সা’দাত মোহামঞ্চদ সায়েমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।