পাকুন্দিয়ায় মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী মো. জালাল উদ্দিন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তিনি এক হাজার ৫৬২ ভোট বেশি পেয়েছেন। গত বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, জালাল উদ্দিন পেয়েছেন ছয় হাজার ১০৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম পেয়েছেন চার হাজার ৫৪২ ভোট।এ ছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডের কাউন্সিলর পদে সাতটিতে বিএনপি-সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা লুৎফুন নাহার নির্বাচনের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।