পাকুন্দিয়ায় সহপাঠীর ব্যাটের আঘাতে স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাটে সহপাঠীর ব্যাটের আঘাতে হারুন অর রশিদ (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে হারুন কালিয়াচাপড়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। তার লাশ গতকাল বুধবার কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ক্রিকেট খেলার সময় ব্যাটিং করা নিয়ে হারুন ও তার সহপাঠী শরীফের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হারুনকে ব্যাট দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পাকুন্দিয়া থানার ওসি আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।