পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তানিয়া জাহান (১০) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের সেলিম মিয়ার মেয়ে। সে পোড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।স্থানীয় লোকজন জানান, তানিয়া কয়েক দিন আগে সুখিয়া গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে। বেলা একটার দিকে তানিয়া ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ঘুরতে বের হয়। এ সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।