পাকুন্দিয়ায় সড়ক সংস্কারের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ-পাকুন্দিয়া-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দুই পাশের গর্ত ভরাট ও খানাখন্দ সংস্কারের কাজ শুরু হয়েছে।দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ থেকে পাকুন্দিয়ার-মির্জাপুর হয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক পর্যন্ত ২৭ কিলোমিটার দীর্ঘ সড়কটির দুই পাশের মাটি সরে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয় এবং পিচ উঠে খানাখন্দ সৃষ্টি হওয়ায় এটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ নিয়ে গত ২৬ এপ্রিল প্রথম আলোয় ‘দীর্ঘদিন সংস্কার নেই, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। সম্প্রতি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লোকজন সড়কে কাজ শুরু করেন।