পাকুন্দিয়ায় হত্যা মামলায় দুই সহোদর গ্রেপ্তার
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাসচালক খালাতো ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মঙ্গলবার রাতে উপজেলার চালিয়াগোপ গ্রামের রাস্তা থেকে টিটু মিয়া (২৫) ও বাবু মিয়া (৩০) নামের দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহাব উদ্দিন জানান, টিটু ও বাবুর ১০ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল বুধবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের জেলহাজতে পাঠিয়েছেন। পুলিশ জানায়, উপজেলার ষাইটকাহন গ্রামের নুরুল ইসলামের ছেলে যাতায়াত প্রাইভেট লিমিটেডের গাড়িচালক শিপু মিয়াকে (২৫) চলতি বছরের ২২ এপ্রিল সকালে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় শিপুর মা নাইমা বেগম বাদী হয়ে তাঁর ছোট বোন ছালমা বেগম (৫০), ভগ্নিপতি বোরহান উদ্দিন (৬০), বোনের ছেলে টিটু ও বাবুকে আসামি করে থানায় মামলা করেন। সোমবার বোরহান উদ্দিন ও সালমা বেগম উচ্চ আদালত থেকে দুই মাসের আগাম জামিন নেন।