পাকুন্দিয়ায় 'হাল' দৌড় অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা ‘হাল’ দৌড় অনুষ্ঠিত হয়েছে। পাকুন্দিয়া বড়বাড়ি ইয়ুথ ক্লাব অ্যান্ড পাঠাগারের উদ্যোগে গত শনিবার বিকেলে এ দৌড় হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক মো. রাসেল আহমেদ। এ ছাড়া পৌরসভার প্যানেল মেয়র হাসান মামুন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল, বড়বাড়ি ইয়ুথ ক্লাব অ্যান্ড পাঠাগারের সভাপতি মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে আসা লোকজন ১২টি দলে বিভক্ত হয়ে হাল দৌড়ে অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন উপজেলার নারান্দী নরপুর গ্রামের শাহানশাহ। তিনি পেয়েছেন একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন। দ্বিতীয় পাটুয়াভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলী পেয়েছেন একটি বাইসাইকেল। তৃতীয় হোসেন্দী গ্রামের হেলাল উদ্দিন পেয়েছেন একটি সেলাইমেশিন। চতুর্থ হয়েছেন পাটুয়াভাঙ্গা গ্রামের কামরুল ইসলাম, তিনি পেয়েছেন একটি রাইস কুকার এবং পঞ্চম হয়েছেন বিশুহাটির গোলাপ মেম্বার, তিনি পেয়েছেন একটি মুঠোফোন।