প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশের জামায়াত নেতাদের সাজা দেওয়ার নিন্দা জানিয়ে পাকিস্তানের পাখতুনখাওয়া প্রাদেশিক পরিষদে একটি নিন্দা প্রস্তাব পাস করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচার পক্ষপাতদুষ্ট বলেও অভিযোগ তোলা হয়েছে ওই প্রস্তাবে। খবর ডন নিউজের।
পাখতুনখাওয়া প্রাদেশিক পরিষদে গত বুধবার সর্বসম্মতিক্রমে ওই প্রস্তাব পাস করা হয়। পাকিস্তান জামায়াতে ইসলামির নেতা ও প্রাদেশিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী খান নিন্দা প্রস্তাব উত্থাপন করেন।
আওয়ামী ন্যাশনাল পার্টির একমাত্র আইণপ্রণেতা ইয়াসমিন পির মোহাম্মদ খান ছাড়া পার্লামেন্টে উপস্থিত সব আইনপ্রণেতা নিন্দা প্রস্তাবকে সমর্থন করেন। ইয়াসমিন পির মোহাম্মদ অবশ্য নিন্দা প্রস্তাবের বিরোধিতাও করেননি।